কাটোয়ায় বিয়েবাড়িতে গুলি চালিয়ে বর ও বরযাত্রীদের অভ্যর্থনা, গ্রেফতার কনের আত্মীয়

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিয়েবাড়িতে গুলি চালিয়ে বর ও বরযাত্রীদের অভ্যর্থনা। ঘটনায় গ্রেফতার কনের আত্মীয়। বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। বর ও বরযাত্রীদের গুলি চালিয়ে অভ্যর্থনা করেন কনের ঠাকুরদা রমণীমোহন মণ্ডল। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযুক্তপক্ষের দাবি, পারিবারিক প্রথা অনুযায়ী লাইসেন্সপাপ্ত বন্দুক থেকে গুলি চালানো হয়েছে। যদিও পুলিশের দাবি, বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত হলেও, যে ব্যক্তিকে গুলি করতে দেখা যায়, তাঁর নামে কোনও লাইসেন্স নেই। সেই কারণেই অস্ত্র আইনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola