ভোটের আগের রাতে খড়গপুর সদরে টাকা বিলির অভিযোগ, তৃণমূল বিজেপি তরজা
ভোটের আগের রাতে খড়গপুর সদরে একে অপরের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তৃণমূল বিজেপির। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত তিন, ২ জন ভর্তি হাসপাতালে। বিজেপির টাকা বিলির জেরে জনরোষ, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের।