খড়গপুর অবসরপ্রাপ্ত রেল কর্মী খুনের কিনারা, গ্রেফতার ৩
খড়গপুর অবসরপ্রাপ্ত রেল কর্মী খুনের কিনারা। গ্রেফতার ৩। ধৃতদের থেকে উদ্ধার অলঙ্কার। সোমবার নিজের ফ্ল্যাটেই খুন হন জে ভি সুব্রহ্মণ্যম। তাঁর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। লুঠের সময় বাধা দেওয়ায় শ্বাসরোধ করে খুন বলে দাবি পুলিশের।
বাড়ির পরিচারিকার দাবি, ওই দিন সকালে কাজে এসে তিনি দেখেন, হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় পড়েছিল প্রবীণের মৃতদেহ। মুখে চাপা দেওয়া ছিল বালিশ। লন্ডভন্ড ছিল ঘর।