যাদবপুরকাণ্ডের পর পুলিশকে সংযত হতে পরামর্শ সিপি অনুজ শর্মার
যাদবপুরকাণ্ডের পর পুলিশকে সংযত হতে পরামর্শ সিপি-র। গতকাল পড়ুয়া মিছিলে লাঠিচার্জের অভিযোগ ওঠে। লাঠিচার্জে আহত হন কয়েকজন। সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়েছিলেন ডিসি, এসএসডি। তারপরেই পুলিশকে ধৈর্যশীল হওয়ার বার্তা অনুজ শর্মার -
‘জেএনইউকাণ্ডের পর পরিস্থিতি উত্তপ্ত, মোকাবিলা করতে হবে শান্তিতেই। পড়ুয়া মিছিল নিয়ে থাকতে হবে চূড়ান্ত সংযত। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় মোতায়েন সব পুলিশকর্মীকে’, বার্তা সিপি অনুজ শর্মার।
‘জেএনইউকাণ্ডের পর পরিস্থিতি উত্তপ্ত, মোকাবিলা করতে হবে শান্তিতেই। পড়ুয়া মিছিল নিয়ে থাকতে হবে চূড়ান্ত সংযত। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় মোতায়েন সব পুলিশকর্মীকে’, বার্তা সিপি অনুজ শর্মার।