‘নেতারা গুলি চালানোর কথা বললে, কর্মীরা কী করবে?’ বিধানসভায় বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণ মমতার
‘নেতারা গুলি চালানোর কথা বললে, কর্মীরা কী করবে?’। এগুলো সামলান, বিজেপিকে উদ্দেশ্য করে মন্তব্য মমতার। ‘না হলে নিজেদেরই সামলাতে পারবেন না’। ‘গুলি চালানোর পরে এসব বললে, তাহলে আর কি!’। নাম না করে অমিত শাহকে কটাক্ষ মমতার। ‘দলকে বোঝান, এটা বাংলা, বিহার-উত্তরপ্রদেশ নয়’। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে উদ্দেশ্যে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ‘কেন্দ্র যদি মনে করে বাংলাকে বঞ্চনা করবে, ভুল করবে’। ‘কয়েকজনকে রাস্তায় নামিয়ে বাংলা দখল করতে পারবে না’। ‘বাংলায় কোনওভাবেই এনআরসি-সিএএ করতে দেব না’। ‘জনগণনার নামে এনপিআর বন্ধ করুন’। ‘যেসব রাজ্যে এখনও চলছে, তাদের চিঠি দেব’। ঘৃণার রাজনীতি আমদানি করবেন না, ধর্মান্তকরণ বন্ধ করুন’। বিধানসভায় বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণে মমতা।