চাঁচল: ভিনরাজ্য থেকে ফিরেছেন তাই মিলছে না ত্রাণ! স্বজনপোষণের প্রতিবাদে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2020 02:14 PM (IST)

ত্রাণ নিয়ে স্বজনপোষণের অভিযোগে মালদার চাঁচলে পঞ্চায়েত অফিসে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। অভিযোগ, ভিনরাজ্য থেকে ফিরে এসে তাঁরা ত্রাণ পাচ্ছেন না। উল্টে তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের।