ঝাড়খণ্ডের ৪৬ জনকে পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল বীরভূম জেলা প্রশাসন, দেওয়া হয় শুকনো খাবার ও ঠাণ্ডা পানীয়

ঝাড়খণ্ডের ৪৬ জনকে পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল বীরভূম জেলা প্রশাসন। শুক্রবার পূর্ব বর্ধমান থেকে রেললাইন ধরে হেঁটে ঝাড়খণ্ডের গোড্ডায় ফেরার পথে, বীরভূমের নলহাটি স্টেশনে ওই শ্রমিকদের আটকানো হয়। রাখা হয় পুনর্বাসন শিবিরে। এদিন সকালে দুটি সরকারি বাসে করে ওই শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা দেন। যাওয়ার আগে পুষ্পবৃষ্টির পর, শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার ও ঠাণ্ডা পানীয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola