লেদার কমপ্লেক্সে ক্রেতা সেজে পেট্রল পাম্পে এসে অস্ত্র দেখিয়ে 'লুঠ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2020 11:07 AM (IST)

রাতের শহরে পেট্রল পাম্পে ডাকাতি। মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাটের অভিযোগ। গতকাল রাত ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে লেদার কমপ্লেক্সে থানার চড়িশ্বর এলাকার একটি পেট্রল পাম্পে। পুলিশ সূত্রে খবর চার দুষ্কৃতী ক্রেতা সেজে পেট্রল পাম্পে আসে, তারপর আচমকাই তারা ঢুকে পড়ে মালিকের ঘরে। অভিযোগ, মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট চালায় তারা। লক্ষাধিক টাকা হাতিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে পেট্রল পাম্পের মালিকের দাবি। তদন্তে নেমেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।