চাকদায় রাস্তায় গাছের গুড়ি ফেলে চলন্ত গাড়িতে লুঠপাটের অভিযোগ
গভীর রাতে গাছ কেটে রাস্তায় গাছের গুড়ি ফেলে লুঠপাট চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাস্তা আটকে চলন্ত গাড়ি থামিয়ে লুঠপাট চালায় তারা। নদিয়ার চাকদার ঘটনা। প্রতিবাদে সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।