বিহারে এনআরসি হবে না, বিজেপির অস্বস্তি বাড়িয়ে ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2019 07:51 AM (IST)

বিহারে এনআরসি হবে না। বিজেপির অস্বস্তি বাড়িয়ে ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব কংগ্রেস, সিপিএম, বিএসপি সহ বিরোধী দলগুলি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব বিজেপি।