নাগরিকত্ব আইনের আঁচে উত্তপ্ত কলকাতা পুরসভা
NPR ও সংশোধিত নাগরিকত্ব আইনের আঁচ এবার কলকাতা পুরসভায়। তৃণমূলের আনা প্রস্তাবের বিরোধিতা করে পুরসভার মাসিক অধিবেশন থেকে বামেদের ওয়াক আউট। অন্যদিকে, কংগ্রেসের আনা আলাদা প্রস্তাবে সমর্থন জানাল তৃণমূল। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মেয়র।