শিলিগুড়িতে মদ খাওয়ার টাকা না দেওয়ায় বৃদ্ধকে খুনের অভিযোগ, গ্রেফতার নাতি সহ ৩

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Nov 2019 12:12 PM (IST)
ABP News
মদ খাওয়ার টাকা না দেওয়ায়, শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় ৮১ বছরের বৃদ্ধকে হাত বেঁধে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ। গ্রেফতার নাতি সহ ৩। আটক মৃতের মেয়ে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, ৮১ বছরের ফাল্গুনী ঘোষ। বৃদ্ধের তিন মেয়ে বিবাহিত। মাঝেমধ্যে দাদুর বাড়িতে আসত ছোট মেয়ের ছেলে কুশল ঘোষ। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির ছাদে মদের আসর বসাত ১৯ বছরের ওই তরুণ। প্রতিবাদ করলেই নাতির কাছ থেকে মারধর জুটত বৃদ্ধের। গতকালও মদের আসর বসে। দাদুর কাছে মদ খাওয়ার টাকা চায় নাতি। না পাওয়ায়, বৃদ্ধের হাত বেঁধে, গলায় মাফলার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। আজ সকালে বৃদ্ধকে ঘরে পড়ে থাকতে দেখেন তাঁর ভাড়াটে। পরে তাঁর দেহ উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার নাতি ও তার দুই বন্ধু। আটক বৃদ্ধের মেয়ে।
  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • শিলিগুড়িতে মদ খাওয়ার টাকা না দেওয়ায় বৃদ্ধকে খুনের অভিযোগ, গ্রেফতার নাতি সহ ৩

TRENDING VIDEOS

"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda1 Hour ago

"Mamata Banerjee মানসিকভাবে একটু ভেঙে পড়েছে", বললেন শোভনদেব | ABP Ananda1 Hour ago

ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda1 Hour ago

বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন