৯ দিনে পার্শ্ব শিক্ষকদের অনশন, এখনও অধরা সমাধানসূত্র

৯ দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন। যদিও এখনও অধরা সমাধানসূত্র। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে অসুস্থের সংখ্যা। আজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন। আজ তাঁদের মঞ্চে যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, জয় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতিক দলের নেতা। আন্দোলনকারীদের দাবি, কোন কোন পার্শ্বশিক্ষক স্কুলে যাচ্ছেন না, তার তালিকা তৈরি করা হচ্ছে। যদিও পার্শ্বশিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হঠবেন না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola