ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ

ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ! আজ রাত ৮.১৩ মিনিটে ভয়াবহ এই ঘটনা ঘটেছে। ওই সময় স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন বহু মানুষ। দুরপাল্লার ট্রেন যাত্রীদের ভিড় ছিল। ঠিক সেই সময় ভয়াবহ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দু’জনকে  আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ ভেঙে পড়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল, আরপিএফ, জিআরপি এবং বর্ধমান থানার পুলিশ। রেলের আধিকারিকরাও পৌঁছে যান ঘটনাস্থলে। ধ্বংসস্তূপের তলায় কেউ চাপা পড়েছে কি না, খতিয়ে দেখছে দমকল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola