করোনা মোকাবিলায় আইসিএমআরের পরামর্শ মেনে এবার ‘পুল টেস্টিং’-এর সিদ্ধান্ত রাজ্যের, প্রয়োজনীয় পদক্ষেপ, মত বিশেষজ্ঞদের
করোনা মোকাবিলায় আইসিএমআরের পরামর্শ মেনে এবার ‘পুল টেস্টিং’ এর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সব এলাকায় কারও আক্রান্ত হওয়ার খবর নেই বা ওই এলাকার কারও মধ্যে উপসর্গ মেলেনি, সেখানে পুল টেস্টিং হবে। এই পদ্ধতিতে ৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে ধরা হবে সংশ্লিষ্ট পাঁচজনের কেউ সংক্রমিত নন, আর পজিটিভ এলে ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করে আলাদা ভাবে পরীক্ষা করা হবে। পুল টেস্টের কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন শুনে নেব।
Tags :
Pool Etsting In West Bengal Pool Testing ICMR Coronavirus LIVE Abp Ananda Coronavirus Covid-19