করোনার মধ্যে কর্মীর বাড়ি চা খেতে গিয়ে ঘেরাও বিজেপি নেতা সায়ন্তন বসু!
রিষড়ায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ। ‘কার্যকর্তার সঙ্গে দেখা করতে এসেছি। চা খাওয়ার কথা ছিল, খাচ্ছি। তারপর শ্রীরমপুর পার্টি অফিসে যাব’, প্রতিক্রিয়া সায়ন্তনের। করোনাকালে বহিরাগত ঠেকাতে সায়ন্তনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি নেতার প্রশ্ন ‘চা খেতে আসতে পারব না?’
Tags :
ABP News Live Bengali BJP-TMC Clash Sayantan Basu ABP Ananda LIVE Rishra Hooghly Abp Ananda TMC BJP