সেপ্টেম্বরে লোকাল ট্রেন চালাতে একগুচ্ছ ভাবনা, প্ল্যাটফর্মে বন্ধ থাকবে দোকান, ঢুকতে দেওয়া হবে না হকারদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2020 10:33 PM (IST)

লোকাল ট্রেন চললে কীভাবে? ভাবনা শুরু রেলের। সূত্রের খবর, স্টেশনে আপাতত ঢুকতে দেওয়া হবে না হকারদের, শহরতলিতে স্টেশনের প্লাটফর্মে বন্ধ থাকবে দোকান। সব স্টেশনে নাও দাঁড়াতে পারে সব লোকাল ট্রেন, বেশি করে গ্যালপিং ট্রেন চালানোর ভাবনা রেলের। আগের মতো শিয়ালদাহ ডিভিশনে যাত্রী নাও হতে পারে, করোনা আবহে যাত্রী নিয়ে এমনটাই মনে করছে রেল। শিয়ালদার মতো বড় স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষায় স্টেশনে ঢোকার মুখেই থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হতে পারে।