দঃ শহরতলির আক্রা স্টেশনে আগুন, ট্রেন ভাঙচুর, রেল অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

প্রতিবাদের নামে এবার দঃ শহরতলির আক্রা স্টেশনে আগুন। ২টি ট্রেন ভাঙচুর। শিয়ালদা-বজবজ শাখার আক্রা স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। রেললাইনের মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মহেশতলা ‍থানার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। হামলার হাত রক্ষা পেল না পুলিশও। পাথরের আঘাতে আহত ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল আশিস রায় এবং মহেশতলার সুবীরকুমার বাগ ছাড়াও আরও ৩ পুলিশকর্মী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola