Reporter Stories: পুলিশের গাড়ির ধাক্কায় আহত মোটর বাইক আরোহী, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

পুলিশের গাড়ির ধাক্কায় আহত মোটর বাইক আরোহী। দুর্ঘটনাকে কেন্দ্র করে হুগলির তারকেশ্বরের বাগবাড়ি এলাকায় ধুন্ধুমার। পুলিশের গাড়ি ভাঙচুর। ওভারলোডেড বালি বোঝাই লরি থেকে তোলা আদায় করতে গিয়ে বাইকে ধাক্কা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে তারকেশ্বর-বৈদ্যবাটি রোড অবরোধ। সকাল সাড়ে ৬টা নাগাদ তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে পুলিশের গাড়ির ধাক্কায় আহত হন এক মোটর বাইক আরোহী। এরপরই ধুন্ধুমার বেধে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ওভারলোডেড বালি বোঝাই লরি থেকে তোলা আদায় করতে গিয়ে, পুলিশের গাড়িটি বেপরোয়াভাবে চালানোর কারণেই দুর্ঘটনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola