Reporter Stories: নৈহাটি স্টেশনের কাছে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, উদ্ধারে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, জখম যুবক

ফের চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার নৈহাটি স্টেশনের কাছে। আসানসোল থেকে নৈহাটিতে আত্মীয়ের বাড়িতে আসেন সৌরভ মাঝি নামে এক যুবক। ফেরার পথে, আপ বালিয়া এক্সপ্রেসে ওঠেন তিনি।অভিযোগ, ট্রেন নৈহাটি স্টেশন থেকে গরিফার দিকে যাওয়ার সময় ভিড়ের মধ্যে এক দুষ্কৃতী ওই যুবকের মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। মোবাইল উদ্ধারে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন যুবক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। দুষ্কৃতী এখনও অধরা। এর আগে ২ নভেম্বর, হাওড়ার উলুবেড়িয়া স্টেশনের কাছে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয় এক তথ্যপ্রযুক্তি কর্মীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola