Reporter Stories: ফের ঊর্ধ্বমুখী পারদ, আজ কলকাতার তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

বাধা সেই পশ্চিমী ঝঞ্ঝা। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে আলিপুর আবহাওয় দফতর জানিয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীতল উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে শীতের আগমন ঘটবে। আগামীকাল থেকে নামতে পারে পারদ। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালে কুয়াশার পরিস্থিতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola