Reporter Stories: আসানসোলে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
এবার আসানসোলে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। পরিবার সূত্রে খবর, আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আকুরিয়া পাড়ার বাসিন্দা ৫৮ বছরের রাজেন্দ্র সিংহর ২৩ নভেম্বর জ্বর হয়। প্রথমে তাঁকে ভর্তি করা হয় আসানসোল ইএসআই হাসপাতালে। অবস্থার অবনতি হলে, ২ ডিসেম্বর দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।