Reporter Stories: মেদিনীপুরে আক্রান্ত বিজেপির সংখ্যালঘু মোর্চার তিন নেতা-কর্মী, উত্তেজনা

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে মেদিনীপুরের খাঙারডিহিতে আক্রান্ত হলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার তিন নেতা, কর্মী। অভিযোগ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পথ আটকে লাঠি, রড দিয়ে তাঁদের মারধর করা হয়। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি ঘটনায় দলের কোনও যোগ নেই। বৃহস্পতিবার রাতে মেদিনীপুরের বনপুরায় ছিল বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মশালা। সেখান থেকে বাইকে করে ফিরছিলেন বিজেপি নেতা, কর্মীরা। বাইক থামিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হলেও কেউ ধরা পড়েনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola