রাস্তা থেকে গায়েব দিক নির্দেশক বোর্ড, দুবরাজপুর-বক্রেশ্বর রাজ্য সড়কে দুর্ভোগ পর্যটকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2020 11:04 PM (IST)

বীরভূমের দুবরাজপুরে রাজ্য সড়ক থেকে উধাও দিক নির্দেশক বোর্ড। ফলে বক্রেশ্বর যাতায়াতে দুর্ভোগ পর্যটকদের। গাড়ির গতিসীমা লেখা বোর্ডও গায়েব হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। বিষয়টি জানা নেই বলে দাবি বিডিও-র। তদন্তের আশ্বাস জেলাশাসকের