মুর্শিদাবাদে ডিউটিতে যাওয়ার পথে লরির পিছনে আরপিএফের গাড়ির ধাক্কা, মৃত ১ জওয়ান

মুর্শিদাবাদে ডিউটিতে যাওয়ার পথে, নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে আরপিএফের গাড়ির ধাক্কা। মৃত এক আরপিএফ জওয়ান। আহত ৩। সকাল ৬টা নাগাদ যুগপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক আরপিএফ জওয়ানের। আহত তিন আরপিএফ জওয়ানকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। নাকাশিপাড়া থেকে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলিতে ডিউটিতে যাচ্ছিলেন আরপিএফ জওয়ানরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola