পূর্ব বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট, গুলিবিদ্ধ ৩
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট। গুলিবিদ্ধ তিন জন। তৃণমূলের দাবি প্রত্যেকেই তাঁদের দলের সমর্থক। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। অভিযোগ অস্বীকার সিপিএমের। যদিও কেতুগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, ব্যক্তিগত শত্রুতা থেকেই গুলি চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ