অন্ধ কুসংস্কার নিয়ে আপত্তি নাকি মদ্যপানের জের? হাওড়ায় প্রৌঢ়া মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী ছেলে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  30 Oct 2020 12:23 PM (IST)
ABP News
পারিবারিক বিবাদের জের। প্রৌঢ়া মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে, দাবি পরিবারের। হাওড়ার বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরের ঘটনা। পরিবার সূত্রে খবর, বড় ছেলে তারক পালের কোনও রোজগার ছিল না। প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরতেন তিনি। পাশাপাশি, মায়ের অন্ধ কুসংস্কার নিয়েও আপত্তি ছিল তাঁর। এনিয়ে মা-ছেলের বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল রাতে বচসা চলাকালীন রাগের বশে মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বড় ছেলে। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে উদ্ধার করে প্রতিবেশীরা বেলুড় হাসপাতালে নিয়ে যান। এরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ছেলে। দাবি মৃতের পরিবারের। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • অন্ধ কুসংস্কার নিয়ে আপত্তি নাকি মদ্যপানের জের? হাওড়ায় প্রৌঢ়া মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী ছেলে

TRENDING VIDEOS

ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব19 Minutes ago

২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?33 Minutes ago

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda40 Minutes ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda46 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন