কমেনি স্নায়ুর সমস্যা, বাইপ্যাপ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 11:56 PM (IST)

খুব ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, জানালো বেলভিউ। বাইপ্যাপ ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায়, তাঁকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানাচ্ছেন তাঁকে কড়া অবজারভেশনে রাখা হয়েছে। অ্যান্টিবায়োটিকে ই-কোলাই সংক্রমণ কমলেও স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্ন ভাব, অস্থির অবস্থা।