কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: আচার্যের বৈঠকে গরহাজির উচ্চশিক্ষা সচিব, 'রাজ্যের পরামর্শই মানা হবে', জানাল উপাচার্যদের সংগঠন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 07:55 AM (IST)

কলেজ-বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নতুন সংঘাত পর্ব। রাজভবন সূত্রের খবর, আচার্যের ডাকা বৈঠকে হাজির হননি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, ইউজিসি-র পরীক্ষার নির্দেশ নয়, মানা হবে রাজ্য সরকারের পরামর্শই।