দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু টিটাগড়ের কলেজ ছাত্রের

দুস্কৃতীদের গুলিতে মৃত্যু কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার ১৯ নম্বর ওর্য়াডে উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। তিনি ব্যারাকপুরের সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাতে তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন।  সেই সময় দু’তিনজন দুষ্কৃতী সেখানে আসে। তাদের সঙ্গে ওই যুবকের বচসা হয়। অভিযোগ, সেই সময় ওই ছাত্রকে তিনটি গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই ছাত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola