শেষ কিছুদিন তাপস ভীষণ ভুগছিলেন, জানালেন তাঁর ১৫ বছরের প্রতিবেশী অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত
শেষ ১৫ বছর ধরে তাপস পালের প্রতিবেশী অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। শুধু যে তাঁর সঙ্গে অনেক ছবি করেছেন তা নয়, নিয়মিত দেখা হত তাঁর সঙ্গে, কথা হত, তাপসের বাড়ির পুজোতেও যেতেন তিনি। শেষ কিছুদিন তাপস ভীষণ ভুগছিলেন। জানালেন ইন্দ্রাণী।