✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মেঘ কাটলেই জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে, সান্দাকফুতে আজ তুষারপাত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  03 Jan 2020 06:28 PM (IST)
ABP News
আজ রাতের পর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে চলবে কালও। সান্দাকফুতে তুষারপাত। মেঘ কেটে রবিবার পরিষ্কার আকাশ। তারপরেই জাঁকিয়ে ঠান্ডা।


পৌষে অকাল বর্ষণ। ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। সিকিম ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও আগামীকাল তুষারপাতের সম্ভাবনা। তবে আজও ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার এই পরিবর্তন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।রবিবার পরিষ্কার আকাশ। ফের নামবে পারদ। আগামী সপ্তাহের শুরুতেই ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা। 
  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • মেঘ কাটলেই জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে, সান্দাকফুতে আজ তুষারপাত

TRENDING VIDEOS

এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী1 Hour ago

মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah2 Hour ago

যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে?2 Hour ago

মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.