নতুন শিক্ষানীতিতে শুধুমাত্র হিন্দির প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে, কটাক্ষ সৌগত রায়ের
৫ বছর ধরে দেশজুড়ে বিতর্ক ও আলোচনার পরেই নতুন ভারতের শিক্ষানীতিতে অনুমোদন দেওয়া হয়েছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ ও অধ্যাপক সৌগত রায় জানালেন, তিনি একেবারেই প্রধানমন্ত্রীর এই নতুন নীতির সঙ্গে একমত নন। এই নীতি শুধুমাত্র মার্কিন অনুকরণ, এবং এতে শুধু হিন্দির প্রাধান্যই প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
Tags :
American Educational System Modi On Education New Education System Sougata Roy ABP Live TMC MP Abp Ananda Narendra Modi PM Modi