বাগনানে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2019 11:32 AM (IST)

এলাকা দখলের জন্য বোমা নিয়ে দলীয় সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। উত্তপ্ত বাগনানের ম্যানলোক গ্রাম। আহত ১২ জন। ভর্তি হাসপাতালে।