প্রজাতন্ত্র দিবসে ডানকুনিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম বেশ কয়েকজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2020 11:57 PM (IST)

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার। দু’পক্ষের মারামারি। দোকান ভাঙচুর। জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। উত্তপ্ত হুগলির ডানকুনির দিল্লি রোড।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি রোড দিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পদযাত্রা যাচ্ছিল। তাতে সামিল হন স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূল। মারধর করা হয় দলীয় কর্মীদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তাঁদের দাবি, মিছিল থেকে তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে প্রথমে দু’দলের বচসা ও পরে তা সংঘর্ষের চেহারা নেয়। উভয়পক্ষই ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দু’দলের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।