বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হতেই জেলায় জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হতেই জেলায় জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি কার্যালয় পুড়িয়ে দেওয়া, তালা ঝোলানো থেকে বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সবকটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার শাসকদলের।