ইংরেজবাজারে রেলের আন্ডারপাসের শিলান্যাস ঘিরে তৃণমূল-বিজেপি তরজা, দু’দলের কর্মী-সমর্থকদের হাতাহাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2020 09:21 PM (IST)

মালদার ইংরেজবাজারে রেলের আন্ডারপাসের শিলান্যাস ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। প্রকল্পের কৃতিত্ব তাদের। এই দাবি করে আজ, হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের কর্মী-সমর্থকরা। শেষমেশ রেল পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।