জয়েন্ট এন্ট্রান্স মেনে বাংলায় প্রশ্নপত্রের দাবিতে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের
গুজরাতিতে হলে জয়েন্ট এন্ট্রান্স মেনের প্রশ্নপত্র বাংলায় নয় কেন? এই প্রশ্নে সুর চড়াচ্ছে তৃণমূল। সংসদে সরব হওয়ার পাশাপাশি দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি। ভাষা নিয়ে আবেদনের কী আছে? নীতিগত সিদ্ধান্ত হওয়া উচিত কেন্দ্রের। দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। বাংলা থেকে জয়েন্টে বসেন কতজন? প্রশ্ন তুলে কটাক্ষ দিলীপ ঘোষের।