বিজেপিকে 'অতিমারি' বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, 'সিন্ডিকেট, চাল চোর' বলে পাল্টা খোঁচা শমীকের

জাগো বাংলা শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দোপাধ্যায়ের। বিজেপিকে অতিমারী বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান, বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। কার্যত খোঁচা দিয়ে তিনি জানান, বিজেপির মতো এমন অতিমারী দেখেননি তিনি। বিজেপি অনেক কিছু করার চেষ্টা করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 'এটা অত্যন্ত উদ্বেগের বিষয় তৃণমূল কংগ্রেসের কাছে। সত্যি সত্যি মা দূর্গা যদি দশভূজা হয়ে পারফর্ম শুরু করেন বাংলায়। সিন্ডিকেট, চাল চোর ইত্যাদি তাহলে দেখা যাবে তৃণমূল নীল আকাশে হারিয়ে গিয়েছে।' মুখ্যমন্ত্রীর পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola