ঘূর্ণিঝড়ের ত্রাণ-দুর্নীতি: টাকা ফেরাচ্ছেন অনেকে, দাবি জেলা প্রশাসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2020 12:15 PM (IST)

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা বেহাত হওয়ার অভিযোগে তুমুল বিতর্ক। জেলায় জেলায় বিক্ষোভ। চাপের মুখে টাকা ফেরাচ্ছেন অনেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের দাবি, মথুরাপুর, নামখানা এবং সাগর ব্লক থেকে মোট ৪২ লক্ষ টাকা ফেরানো হয়েছে।