ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত অরুণ বন্দ্যোপাধ্যায়

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন অরুণ বন্দ্যোপাধ্যায়।  তৃণমূলের তরফে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়। এঁরা হলেন, ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। এই নামগুলি পাঠানো হয় তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সভাপতি নির্মল ঘোষের কাছে। তারপরেই চূড়ান্ত হয় অরুণ বন্দ্যোপাধ্যায়ের নাম। এর আগে বিজেপির হাতছাড়া হয় ভাটপাড়া পুরসভা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola