বিকেলের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
বসন্তে পিছু ছাড়ছে না বৃষ্টি। মনোরম পরিবেশে দোল-হোলি কাটলেও ফের ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। সৌজন্যে পশ্চিমি ঝঞ্ঝা। পুবালি ও পশ্চিমি বাতাসের সংঘর্ষে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হলেও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।