সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু কলেজছাত্রীর, গুরুতর জখম ১

ফের প্রাণ কাড়ল সেলফি। ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু কলেজছাত্রীর। গুরুতর জখম আরও এক ছাত্রী। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির ঘিস নদীর সেতুতে দুর্ঘটনা ঘটে। গতকাল ময়নাগুড়ি থেকে ১১০ দলের একটি দল পিকনিক করতে ওদলাবাড়িতে ঘিস নদীর পারে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন দুই কলেজ পড়ুয়া রমা রায় ও জয়শ্রী রায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিক চলাকালীন ঘিস নদীর ওপর সেতুতে উঠে সেলফি তুলছিলেন দুই বান্ধবী।তখনই ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় রমা রায়ের। গুরুতর জখম অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আরেক কলেজ পড়ুয়া। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola