তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের মহম্মদবাজার

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের মহম্মদবাজারের পলন গ্রাম। তৃণমূলের বিরুদ্ধে টাঙি নিয়ে হামলার অভিযোগ বিজেপির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই বিজেপি কর্মী। আহতদের প্রথমে প্যাটেল নগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মহম্মদবাজার থানায় লিখিত অভিযোগ করেছে বিজেপি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা। এর সাথে রাজনীতির কোনও যোগ নেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola