সোনারপুর থানার সুভাষগ্রাম থেকে উদ্ধার বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পলাতক জামাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 01:15 PM (IST)

সোনারপুর থানার সুভাষগ্রামে একটি বাড়ি থেকে বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দুজনকেই ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশসূত্রে খবর।