রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে আচার্যকে এড়িয়ে সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? প্রশ্ন শিক্ষামহলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2019 08:51 AM (IST)

রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার অনিশ্চয়তায় যাদবপুরের বিশেষ সমাবর্তন। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনে আচার্যের আসার কথা ক্যাম্পাসে। নাগরিকত্ব সংশোধনী আইনের পর রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ, বয়কটের আশঙ্কা কর্তৃপক্ষের। আচার্যকে এড়াতে কি তাই এবার সমাবর্তনে কোপ? প্রশ্ন উঠেছে শিক্ষামহলে।