আনলক ওয়ান: খুলছে অফিস-মল-রেস্তোরাঁ! দুর্ভোগ কাটাতে আজ থেকে রাস্তায় নামতে পারে ২০০০ বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jun 2020 08:09 AM (IST)

আজ থেকে রাজ্যে খুলছে আরও অফিস। রাস্তায় নামতে পারে ২০০০ বাস, জানাল বেসরকারি বাস সংগঠন। গত সপ্তাহে যে পরিমাণ বাস রাস্তায় নেমেছিল, তার থেকে ৩০ শতাংশ বেশি বাস রাস্তায় নামবে, জানানো হয়েছে বাস সংগঠনগুলির তরফে।