ফের কফির ধোঁয়া-চেনা আড্ডা, কাল থেকে খুলছে কফি হাউস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2020 05:20 PM (IST)

করোনা আবহে ৩ মাস ১১ দিন পর আগামীকাল থেকে খুলছে কফি হাউস। সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা অবধি খোলা থাকবে কফিহাউস। মাস্ক ছাড়া মিলবে না কফি। আজ কর্তৃপক্ষের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ চলছে এলাকা জীবাণুমুক্ত করার কাজ।