বিকাশ দুবের এনকাউন্টার: ‘যোগীর এনকাউন্টার রাজ-য়ে নিহত ন্যায়বিচার’, মন্তব্য মহুয়া মৈত্রের, 'মৃত কোনও কথা বলে না', ট্যুইট ওমর আবদুল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2020 12:27 PM (IST)

উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবেকে এনকাউন্টারের ঘটনায় প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ওমর আবদুল্লা ট্যুইটে লেখেন, ‘মৃত কোনও কথা বলে না।‘ অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইটে লেখেন, যোগীর ‘এনকাউন্টার রাজ’-য়ে একমাত্র নিহত হয়েছে ন্যায়বিচার।