Bengal Violence: 'ফল বেরোতেই হুমকি দিচ্ছে TMC', BJP-র অভিযোগ ঘিরে উত্তপ্ত রামপুরহাট

ভোট মিটেছে। ফল বেড়িয়েছে। কিন্তু রাজনৈতিক হিংসা থামছে না। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) রামপুরহাটের তিলাই গ্রাম। জখম হয়েছেন দুই দলের ১০ জন। এবছর বিধানসভা ভোটে রামপুরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banerjee)। কিন্তু ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছিল বলে অভিযোগ বিজেপির। তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola